জুলি বিশপের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ

জুলি বিশপের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা চাইল বাংলাদেশ
জুলি বিশপের সঙ্গে তারেক রহমানের বৈঠক

নিউইয়র্ক প্রতিনিধি: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি, এর দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠক

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জোর দিয়ে বলেন, মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক এবং মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনই সংকট সমাধানের একমাত্র কার্যকর পথ। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ও সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাৎকালে রোহিঙ্গা ইস্যুতে আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সম্পৃক্ততা বৃদ্ধি, মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

আরও পড়ুনঃ হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিশ্বের বিভিন্ন নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।