বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার অভিষেক দাসকে বরণ করে নিলেন নড়াইলবাসী

উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধিঃ বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার নড়াইলের সন্তান অভিষেক দাসকে বরণ করে নিলেন নড়াইলবাসী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে তাকে বরণ করে নেয়া হয়। এর আগে যশোর বিমানবন্দরে থেকে মোটরশোভাযাত্রা সহকারে অভিষেককে জন্মভূমি নড়াইলে নিয়ে আসা হয়। অভিষেক প্রথমে কিংবদন্তি ক্রিকেটার নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়ি শহরের মহিষখোলায় যান। সেখানে মাশরাফির বাবা ও মা অভিষেককে মিষ্টি খাইয়ে দেন। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, এ সময় তরুণ ক্রিকেটার অভিষেক দাস বলেন, আপনারা আমার জন্য আর্শীবাদ করবেন, আমি যেন এর চেয়ে ভাল কিছু করতে পারি। পরে মোটরশোভাযাত্রাটি অভিষেকদের বাড়ি শহরের বাঁধাঘাট এলাকায় পৌঁছায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।