× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

ফরিদপুরে ডিবির অভিযানে পাসপোর্ট অফিসের ৪ দালাল আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
ফরিদপুরে ডিবির অভিযানে পাসপোর্ট অফিসের ৪ দালাল আটক

আবু নাসের, ফরিদপুর ব্যুরো: ফরিদপুর জেলা গোয়েন্দার (ডিবি) অভিযানে পাসপোর্ট অফিসের দালাল ও প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করেছে। সোমবার বিকালে পাসপোর্ট অফিস এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ফরিদপুরের পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও ডিবির অফিসার-ইনচার্জ এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম সোমবার (৩১ জানুয়ারী) বিকালে কোতয়ালী থানাধীন চানমারী সাকিনস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে দালাল ও প্রতারণা চক্রের সদস্য নিতিশ চন্দ্র ঘোষ ওরফে নিকু রানা (৩৯), পিতা-মৃত নির্মলেন্দু ঘোষ, সাং-বিষ্ণুপুর মাদ্রাসার পাশে, মোঃ মেহেদী হাসান জনি (৩৬), পিতা-মৃত শহিদুল ইসলাম মিরু, সাং-গুহলক্ষীপুর, মোঃ সুরুজ আলী (২৩), পিতা-মোঃ জিন্নাহ শেখ, সাং-ভবানীপুর, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ী ও মোঃ আরিফুজ্জামান ওরফে আরিফ (৩৬), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-হৃদয়পুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া এ/পি বড়বাড়ী আসাদের মোড় পশ্চিম খাবাসপুর থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদের গ্রেফতার করা হয়।

ডিবির ওসি মোঃ রাকিবুল ইসলাম বলেন, উক্ত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকা হতে আগত ব্যক্তিদের পাসপোর্টের কাজে সাহায্য করার কথা বলে তাদের সাথে সর্ম্পক তৈরি করে অতিরিক্ত টাকা আদায় করে এবং প্রতারনার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছে।

আসামীদের নিকট হতে দালালি ও প্রতারণার সর্বমোট ৬৬ হাজার টাকা উদ্ধার করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে সূত্রে বর্ণিত মামলায় গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..