× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নিউজ ডেক্স

বিল্ডিংয়ের কাজ না পেয়ে ঘরের মালিককে গুলি করল ঠিকাদার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
বিল্ডিংয়ের কাজ না পেয়ে ঘরের মালিককে গুলি করল ঠিকাদার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ না পেয়ে ঘরের মালিককে গুলি করার অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে।

গুলিবিদ্ধ রহমত উল্যার (৫৮) উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের আবু তাহের মাস্টার বাড়ির আইয়ুব উল্যার ছেলে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোয়ালিয়া গ্রামের রহমত উল্যাহ তাঁর বসত বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করছে। ওই বিল্ডিংয়ের ইলেকট্রিকের কাজ চাই স্থানীয় ঠিকাদার ফরহাদ। কিন্তু তাকে কাজ দিতে অপরাগত প্রকাশ করে ঘরের মালিক রহমত উল্যাহ।

এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার ফরহাদের নেতৃত্বে তার সহযোগী জোবায়ের, আলমগীর ও রাসেল মঙ্গলবার সকালের দিকে নির্মাণাধীন ওই ভবনের সামনে গিয়ে আকস্মিক ঘরের মালিককে বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুত্বর আহত অবস্থায় প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর তাঁর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় ভুক্তভোগীর মেজো ভাই আবদুরব ৬জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৫জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..