× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বিএনপি

ACP
হালনাগাদ: শনিবার, ৬ জুন, ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বিএনপি

বাজেট অধিবেশন শুরুর আগের দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বসেছে সরকারি দল বিএনপি।

আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভা কক্ষে এই সভা শুরু হয়।

প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

তিনি জানান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির সংসদীয় দলের সভা বসেছে। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সভা শুরু হয়।

সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনির সঞ্চালনায় এই সভায় বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারি দলের সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বলেন, আগামীকাল রোববার বিকেলে এয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আগামী ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর এটি সংসদের দ্বিতীয় অধিবেশন। প্রথম অধিবেশন বসেছিল গত ১১ মার্চ।


এ ক্যটাগরির আরো খবর..