বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৬ জুন) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল বিওপি ও আইসিপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় ২০টি শাড়ি, ২টি থ্রি-পিস, ১৬টি জর্দা, ৭ প্যাকেট পান মসলা, ১৭০টি চকলেট এবং ১ হাজার ২৩৯টি ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫২ হাজার ১০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে এসব চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।