× Banner
সর্বশেষ
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ বাণিজ্যমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজারের বৈঠক সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শোক সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত – বাণিজ্যমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে – স্বরাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক

প্রধানমন্ত্রীও নতুন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না: ইসি

admin
হালনাগাদ: বুধবার, ২১ নভেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বললেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীও নতুন কোন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যদি প্রধানমন্ত্রী কোনও উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তবে তা হবে আচরণবিধি লঙ্ঘন। এছাড়া কোনও প্রকার চাঁদা, মসজিদ, মন্দিরে চাঁদা দেয়া যাবে না। সচিব বলেন, আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি-নির্বাচনকালীন এই সময়ে কোনও প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে যাতে নতুন কোনও প্রকল্প গ্রহণ না করা হয়। যে প্রকল্প আছে সেগুলো চলমান থাকবে।

তিনি আরও বলেন, ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে কোনও উন্নয়নমূলক কর্মকাণ্ড, ভিজিডি প্রদান বা টিন (ঢেউ টিন) দেয়া, ভিজিএফ কার্ড দেয়া, মানুষকে সহযোগিতা করা, এগুলো যাতে না করা হয়। আমরা মনে করি, এবারের নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

হেলালুদ্দীন বলেন, আগামীকাল বিশেষ আইনশৃঙ্খলা সভা হবে। নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারদের (এসপি) একত্রে একটি সভা করে থাকি। কিন্তু এবার রিটার্নিং কর্মকর্তাদের আলাদাভাবে ব্রিফ করেছি। ইতোমধ্যে আমরা রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফ করেছি। কালকে পুলিশ সুপারদের (এসপি) ব্রিফ করা হবে। ২৪, ২৫, ২৬ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আমরা ব্রিফ করবো। এরপর আশা করি, প্রত্যেকটি নির্বাচনী এলাকায় একটা লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে পারব।

ইসি সচিব আরও বলেন, সভায় আমরা আলোচনা করব, যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত হয়। নির্বাচনের প্রতীক পেলেই সব দল প্রচার শুরু করবে। তার আগেই যাতে মনোনয়ন পাওয়া প্রার্থীরা লেভেল প্লেয়িং ফিল্ড পান, সে জন্য তাদেরকে নির্দেশনা প্রদান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..