নবীগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো স্বেচ্ছাসেবী সংগঠন“কাজির গাঁও সমাজ কল্যাণ সংস্থা”

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি: আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন “কাজির গাঁও সমাজ কল্যাণ সংস্থা” এর উদ্যোগে গত মঙ্গলবার সকাল ১০ টা থেকে সন্ধা পর্যন্ত কাজির গাঁও সরাকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

“নিঃস্বার্থে সেবা করি, সুন্দর একটি সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন “কাজির গাঁও সমাজ কল্যাণ সংস্থা” এর পথ চলা।

ওই দিন ২ নং বড়ভাকৈর পুর্ব ইউনিয়নের শিক্ষক ছাত্র-ছাত্রী ও বিভিন্ন গ্রামের মানুষদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ২নং ইউপি প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ, সাবেক মেম্বার আব্দুল্লাহ, ডাঃ একলিমুর রেজা, কউসর মিয়া, ইসলাম উদ্দিন, সাইদুল হক, আখলিছ মিয়া, কাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আহমদ রেজা, নিয়ামুল করিম অপু, আবুবক্কর, আনোয়ার, সাহিন মিয়া প্রমূখ।

এসময় মোট ২৫৩ জনের রক্তের মানুষের গ্রুপ নির্ণয় করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি রক্তদান সম্পর্কে সচেতন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।