নবীগঞ্জের বাগাউড়া নূরানী মাদরাসা শিক্ষকের বেদড়ক প্রহারে ছাত্র হাসপাতালে

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার নিভৃত পল্লী বাগাউড়া নূরানী মাদরাসা শিক্ষকের নির্যাতনে নাহিদ হাসান (৫) নামের এক ছাত্র গুরুতর আহত হয়েছে।

আহত ওই ছাত্রকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলার ২নং বড়ভাকৈর পুর্ব ইউনিয়নের বাগাউড়া গ্রামে নূরানী হাফিজিয়া মাদরাসায় ঘটনাটি সংগঠিত হয়েছে।

জানাযায়, বাগাউড়া গ্রামের সুহেল মিয়ার ছেলে নাহিদ হাসান সকাল বেলায় আরবী পড়ার জন্য মাদ্রাসায় যায়। এ সময় শিক্ষক মোঃ আতিকুর রহমান তুচ্ছ বিষয় নিয়ে আকস্মিকভাবে খেপে গিয়ে ছাত্র নাহিদ হাসানকে বেত দিয়ে বেদড়ক ভাবে পেটাতে থাকেন।

উপর্যুপরি বেতের আঘাতে নাহিদ হাসান অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে অভিভাবকেরা গিয়ে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নাহিদ হাসানের বাবা একজন দরিদ্র রিক্সা চালক।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আঘাতে নাহিদ হাসানের পায়ের হাঁটুর নিচে ফেটে গেছে। এ ছাড়া তার দুই পায়ের হাঁটুর নিচে এবং পিঠে ও বেশ কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।