“মহানবী (সাঃ) মদিনা সনদের মাধ্যমেই বিশ্বে প্রথম ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন।কিন্তু কিছু মুসলিম নামধারী ওয়াহাবিরা আজ ধর্মকে পুজি করে পৃথিবীব্যাপি ধর্মান্ধতা ছড়িয়ে দিতে তৎপর রয়েছে। ধর্মের নামে মানুষ হত্যা করছে। আমাদের দেশেও এই ওয়াহাবিরা তৎপর রয়েছে।তারা মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করছে।ইদানিং তারা দেশে জঙ্গিবাদ,উগ্রবাদকে উসকে দিয়ে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।এদের কারনে শান্তির ধর্ম ইসলাম আজ গোটা বিশ্বব্যাপী ক্ষতিগ্রস্ত হচ্ছে।এই ইসলামী নামধারী ওয়াহাবিদের কাছ থেকে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে।”
আজ বুধবার সকালে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশান কর্তৃক আয়োজিত “পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবি উদযাপন” অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়ে কথাগুলি বলেন সমাজকল্যাণমন্ত্রী ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক শামীম সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও অন্যান্য ওলামায়ে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহ সুফি ছৈয়দ মুজিবুল বশর।
