ঝালকাঠি প্রতিনিধি : আমরা প্রতিবন্ধী হলেও আমাদের আছে বাঁচার অধিকার আছে বলে আবেদন ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একমাত্র “স্বাধীন বাংলা ” বুদ্ধীপ্রতিবন্ধী বিদ্যালয়টির শিক্ষার্থীদের ।প্রতিবন্ধীরাও আমাদের সমাজের অংশ, সমাজকে এগিয়ে নিতে তাদেরও ভূমিকা অপরিহার্য। আমাদের যেমন বাঁচার অধিকার আছে, তেমনি রয়েছে তাদেরও।অসহায় শ্রেণির মানুষেরা সমাজে লাঞ্ছিত, অবহেলিত হয়ে থাকে। তাদের নেই কোনো শিক্ষার সুযোগ, নেই ভালো কাজেরও ব্যবস্থা। কিন্তু তারাও তো মানুষ, তাদেরও তো ইচ্ছা হয় ভালোভাবে বেঁচে থাকার, ভালো কিছু করে দেখানোর।
সমাজের উচু শ্রেণীর লোকজন সব সময় তাদের দূরে ঠেলে দেয়। তাদের সমাজের বোঝা মনে করে। যারা আজ অন্যের ওপর নিভর্রশীল, তাদের পাশে দাঁড়াতে হবে। শুধু সরকার এগিয়ে এলেই তাদের স্বপ্ন পূরণ হবে না। ইউরোপিয়ান দেশসমুহে প্রতিবন্ধীদেরকে সর্বক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে থাকে। আমাদেরও বাড়িয়ে দিতে হবে সাহায্যের হাত। এরই ধারাবাহিকতায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একমাত্র “স্বাধীন বাংলা বুদ্ধীপ্রতিবন্ধী বিদ্যালয়টি” এ্যাডভোকেট সৈয়দ মোঃ শামীম জাহাঙ্গীর(সাংবাদিক) এর নিজ উদ্যোগে ২০১৬ সালে ১০ লক্ষ টাকার নিজস্ব সম্পত্তিতে চার কক্ষ বিশিষ্ট টিন সেট বিল্ডিং নির্মান করেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট সৈয়দ মোঃ শামীম জাহঙ্গীর জানান স্কুলটিতে বর্তমানে ৮০ জন বুদ্ধিপ্রতিবন্ধী ছাত্র/ছাত্রী নিয়ে সুনামের সাথে শিক্ষা সেবা দিয়ে চলছে।
সুইড বাংলাদেশ পরিচালনায় বর্তমান ৮০ জন বুদ্ধিপ্রতিবন্ধী ছাত্র/ ছাত্রীকে সুইড বাংলাদেশ প্রশিক্ষন কেন্দ্র থেকে আট জন শিক্ষক প্রশিক্ষন গ্রহন করে বিদ্যালয়ের বুদ্ধিপ্রতিবন্ধীদের শিক্ষা দান করছেন। অসহায় অবহেলিত গরিব ছাত্র/ ছাত্রীদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করেছেন। কাঁঠালিয়া উপজেলায় অসহায় গরিব অবহেলিত বুদ্ধিপ্রতিবন্ধীদের পূর্নবাসনের জন্যে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট শামিম জাহাঙ্গীর। যাতে অসুস্থ্য বুদ্ধিপ্রতিবন্ধীদের সু-চিকিৎসার ব্যবস্থা করেন।



