৪৩ইউরোপিয়ানের ভিনটেজ কার র‍্যালি এখন যশোরে

৪৩ইউরোপিয়ানের ভিনটেজ কার র‍্যালি এখন যশোরে
৪৩ ইউরোপিয়ানের ভিনটেজ কার র‍্যালি এখন যশোরে। শত বছরের পুরনো বিভিন্ন মডেলের ১৬ টি কার ও দুইটি মোটরসাইকেল নিয়ে এই র‍্যালি করছেন তারা।
গত ২০ অক্টোবর ভারতের কলকাতা থেকে ইস্ট হিমালয়া ক্লাসিক্যাল কার র‍্যালি শীর্ষক এ র‍্যালির যাত্রা শুরু হয় । বেলজিয়াম, ফ্রান্স, ফিনল্যান্ড, ইংল্যান্ড, হলান্ড, পর্তুগাল ও সাউথ আফ্রিকার ৩৪জন পর্যটক ৯জন সাপোর্ট স্টাফ নিয়ে এ র‍্যালিতে অংশ নিয়েছেন। তারা ভুটান ভ্রমণ শেষে ভারতের আসাম হয়ে গত ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বৃহস্পতিবার দুপুরে র‍্যালিটি যশোরে এসে পৌঁছায়।
র‍্যালির ট্যুর ম্যানেজমেন্ট সংস্থা জানিয়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের আন্তর্জাতিক র‍্যালি প্রবেশ করেছে। কার র‍্যালিতে অংশ নেয়া বিদেশি নাগরিকরা বাংলাদেশের আতিথেয়তায় খুব খুশি। তারা বাংলাদেশের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতিকে বেশ পছন্দ করেছে।
এদিকে র‍্যালিতে অংশ নেয়া ইউরোপিয়ানরা জানিয়েছেন, কেবল ভ্রমণের উদ্দেশ্যে র‍্যালির আয়োজন করা হলেও তারা ভারত, ভুটান ও বাংলাদেশের প্রকৃতি এবং মানুষের জীবন আচার দেখে অভিভূত। এই র‍্যালিতে আনন্দ উপভোগের সাথে সাথে অভিজ্ঞতাও অর্জন করেছেন তারা।
শুক্রবার সকালে এই র‍্যালিটি বেনাপোল চেকপোষ্ট হয়ে ভারতে প্রবেশ করবে এবং কলকাতায় গিয়ে র‍্যালিটি আনুষ্ঠানিকতা শেষ হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।