× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় মধুমতি পার্ক সংরক্ষণ কমিটির মানববন্ধন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
মধুমতি পার্ক সংরক্ষণ

পাইকগাছায় মধুমতি পার্ক সংরক্ষণ কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ১০টায় পাইকগাছা আইনজীবী সমিতির সম্মূখ সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সংরক্ষণ কমিটির সভাপতি ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. অনাদিকৃষ্ণ মন্ডল।

ঐতিহ্যবাহী মধুমতি পার্ক সংরক্ষণের বিভিন্ন দাবিতে বক্তৃতা করেন, কমিটির উপদেষ্টা ওআইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী জিএ সবুর, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. এফএমএ রাজ্জাক, সাবেক সভাপতি এ্যাড. পংকজ কুমার ধর, জি এম আব্দুস সাত্তার, সহ-সভাপতি এ্যাড. জিএম আমজাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. দিপংকর কুমার সাহা, এ্যাড. শংকর কুমার ঢালী , এ্যাড. নাদিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিরেন, সংরক্ষণ কমিটি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ।

খুলনা জেলাধীন পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্র অবস্থিত চিত্তবিনোদনের একমাত্র মধুমতি পার্কের অবৈধ দখলদারদের কবল হতে উদ্ধার ও উচ্ছেদ, সুপেয় পানির আধার বিনষ্ট করা যাবে না, পার্কের পরিবেশ নষ্ট না করা, পার্কের পুকুরের উত্তর পার্শ্বের পাকাঘাট নির্মাণ করে ঘর নির্মাণ কাজ বন্ধ ও মহামান্য হাইকোর্টের আদেশ মানা সহ বিভিন্ন দাবি বাস্তবায়নের প্রেক্ষিতে মধুমতি পার্ক সংরক্ষণ কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..