× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত

ACP
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২৬
গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত

ওয়ার্ল্ড ফ্রিডম ডে (বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস) উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে সকালে প্রেসক্লাব কার্যালয়ের সম্মুখ থেকে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে শেষ হয়।

পরে প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মাধবপুর রিপোর্টাস ইউনিটির সাংগঠনিক সম্পাদক নারায়ণ সরকার, সাবেক সাধারণ সম্পাদক এম আলম, সিনিয়র সাংবাদিক মনীষ চন্দ্র বিশ্বাস,আমিন হোসেন মোল্লা , কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, প্রচার সম্পাদক হাসান মাহমুদ সহ অন্যান্যরা।

বক্তারা দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ করার আহবান জানিয়ে সাংবাদিকদের স্বাধীনতা প্রতিষ্ঠায় সকলকে কাজ করার আহবান জানান।

প্রেসক্লাবের সদস্য লিটন খানের সঞ্চলনায় আলোচনা সভায় প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..