× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ACP
হালনাগাদ: রবিবার, ৩ মে, ২০২৬
বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেনবাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড়। দুই দেশের শিল্পকলাঐতিহ্য এবং সাহিত্যের আদান-প্রদান আমাদের জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে।

মন্ত্রীর সাথে আজ সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত Ghanshyam Bhandari সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নেপালের উপ-মিশন প্রধান Lalita Silwal রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এবং নেপালের রাষ্ট্রদূত গভীর ঐতিহাসিকদীর্ঘস্থায়ী সভ্যতা ও ধর্মীয় বন্ধনের কথা স্মরণ করেন এবং দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সহযোগিতা আরো বেগবান করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বর্তমানে চলমান সংস্কৃতি বিনিময় কর্মসূচি (CEP) ২০২২-২৫‘ এর মেয়াদ শেষ হতে চলায় এটি নবায়ন ও এর পরিধি বাড়ানোর বিষয়ে উভয়ে গুরুত্বারোপ করেন।

মন্ত্রী ডিজিটাল সংস্কৃতিসৃজনশীল শিল্প এবং বিমূর্ত ঐতিহ্য (Intangible Heritage) অন্তর্ভুক্ত করে একটি আধুনিক ও সময়োপযোগী নতুন সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি‘ (CEP) প্রণয়নের ওপর জোর দেন। মন্ত্রী এ সময় বাংলা একাডেমি ও নেপাল একাডেমির মধ্যে সাহিত্যিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার এবং উভয় দেশের সাহিত্যকর্ম অনুবাদের বিষয়েও আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আগামী ১৫ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দূতাবাস ও বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত ‘নেপাল উৎসব’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত ঘ্যানশ্যাম ভান্ডারি বাংলাদেশের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করে বলেননেপাল সবসময়ই বাংলাদেশের সাথে সাংস্কৃতিক ও কৌশলগত অংশীদারিত্বকে বিশেষ গুরুত্ব দেয়। তিনি ঢাকার এশীয় চারুকলা প্রদর্শনীতে (Asian Art Biennale) নেপালের নিয়মিত অংশগ্রহণের ধারাবাহিকতা বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং হেরিটেজ ট্যুরিজম বা সাংস্কৃতিক পর্যটন প্রসারে যৌথ উদ্যোগের প্রস্তাব দেন।

বৈঠকে দুই দেশের শিল্পীগবেষক ও সাংস্কৃতিক প্রতিনিধিদের নিয়মিত সফর বিনিময় এবং যৌথ প্রদর্শনী আয়োজনের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নেপাল দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..