পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

পরীক্ষা গ্রহণের জন্য দেশের প্রতিটি উপজেলায় আলাদা পরীক্ষার কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ নিয়ে প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনে আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

ডিসিদের প্রস্তাব ও আলোচনার তথ্য উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘খেলাধুলার মাঠ নেই, তারপরে এক্সামিনেশন হল (পরীক্ষাকেন্দ্র) নেই। আমরা তো এবার প্রজেক্ট (প্রকল্প) নিয়েছি, প্রতিটি উপজেলায় “মাল্টিপারপাস এক্সামিনেশন হল” করব।’

ডিসিদের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে এহছানুল হক বলেন, ‘আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের প্রচুর প্রবলেম (সমস্যা) রয়েছে। প্রতিটি প্রবলেম তারা (ডিসিরা) অ্যাড্রেস করেছেন (সামাল দিয়েছেন)। এটার বিউটি (তাৎপর্য) হলো তাঁরা একদম মাঠ থেকে যেটা দেখেছেন, সেটাই অ্যাড্রেস করেছেন।’

ডিসিরা নতুন নতুন পরিকল্পনা দিয়েছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। যেমন জিপিএ-৫ পাওয়ার জন্য শিক্ষার্থী, অভিভাবক, পরীক্ষক—সবাই অস্থির হয়ে থাকেন, তা থেকে বের হওয়া ইত্যাদি। ডিসিদের প্রতিটি প্রস্তাবই গ্রহণযোগ্য বলে জানান তিনি।

কওমি মাদ্রাসা স্থাপনে নীতিমালা প্রণয়ন করে মাদ্রাসাগুলোকে নীতিমালার আওতাভুক্ত করার বিষয়ে ডিসিদের লিখিত প্রস্তাবের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার প্রতিনিধিদের সঙ্গে বসেছেন। তাঁদের ডিগ্রির সমমান নিয়ে কথা বলেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।