× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শনিবার, ২ মে, ২০২৬
পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 ২ মে শনিবার বিকালে উপজেলার নতুন বাজার প্রধান সড়কে গদাইপুর ব্লাড ব্যাংক এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।

গদাইপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা এসএম মোখলেছুর রহমান কাজল এর সভাপতিত্বে ও শেখ কামরুল হাসান এর সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা বিএনপি নেতা সরদার ফারুক আহমেদ, গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, বিএনপি নেতা পার্থ সারথি সরকার, হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, নূরালী মোড়ল, কাজী শুভ, গদাইপুর ইউনিয়ন মহিলা দলের সভাপতি কাজী কাকলী আক্তার, সাধারণ সম্পাদক বিথী সরকার, সাংগঠনিক সম্পাদক জাহানারা খাতুন, জরিনা বেগম, রত্না, বৈশাখী ইসলাম, রোকেয়া, উর্মী, তামান্না, পিয়ারী, সালমা, মর্জিনা, আছিয়া, জেসমিন ও সোমা।

কর্মসূচির শুরুতেই একটি বিক্ষোভ মিছিল গদাইপুর মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে মহিলা দলের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ব্যানার নিয়ে অংশ গ্রহণ করে।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশ ও  প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..