× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

ঝুঁকিপূর্ণ সালথা’র কাগদী বাজারের ব্রিজ

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ অক্টোবর, ২০২০
সালথা’র কাগদী বাজারের ব্রিজ

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার সংলগ্ন খালের উপর কয়েক গ্রামের মানুষের চলাচলের জন্য নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

প্রায় ৩০ বছর আগে নির্মিত ব্রিজটি গত এক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এই ব্রিজটির পূঃনির্মান করা অতি জরুরী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন ভাঙ্গা ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই ব্রিজের উপর দিয়ে এলাকার মানুষ উপজেলা সদরসহ স্থানীয় বিভিন্ন হাট-বাজারে যাতায়াত করে থাকেন। প্রায় আড়াই যুগ আগে ব্রিজটি নির্মাণ হওয়ার পর গত এক বছর আগে ব্রিজের মাঝখানে এক জায়াগায় ভেঙ্গে গিয়ে রড বের হয়ে যাওয়ায় ছোট-খাটো যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ব্রিজটি মাঝমাঝি থেকে ভেঙ্গে নিচের দিকে দেবে যাওয়ায় আরো মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙ্গে যাওয়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে পথচারীদের চলাচল করতে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দা আকাদ্দেছ জানান, ভাঙা এই ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েক গ্রামের হাজারো মানুষ। কাগদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও একটি কওমির মাদ্রাসার অধিকাংশ শিক্ষার্থীদের যাতায়াত করতে হয় এই ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে। রাতের বেলায় এ ব্রিজ দিয়ে চলাচল করা আরো ঝুকিপূর্ণ। যে’কোন সময় ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা। তাই ব্রিজটির পূঃনির্মান করা অতি জরুরী হয়ে পড়েছে।

উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুর রহমান বলেন, ব্রিজটি পুঃনির্মানের জন্য অনুমোদণ হয়েছে। সয়েল টেষ্ট এর জন্য স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে (এলজিইডি) চিঠি পাঠানো হয়েছে। সয়েল টেষ্ট রিপোর্ট আশার পরেই পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..