× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

নিজস্ব প্রতিবেদক

ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

ACP
হালনাগাদ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

যশোরের ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ দুই ব্যক্তিকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিকরগাছা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে দোকান বসানোর দায়ে মনিরামপুর উপজেলার স্বরণপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে পান্নু (৩৭)-কে ৫০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া ওয়াপদা রোড সংলগ্ন নাসিমা কমপ্লেক্সে অবস্থিত এস.কে ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে ১ পিস মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেলে প্রতিষ্ঠানের কর্মচারী, শ্রীরামপুর গ্রামের মৃত শ্যামল রায়ের ছেলে বিষ্ণু কুমার রায় (৩৪)-এর কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (সংস্থাপন শাখা, মিডিয়া সেল) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশাল কুমার জাজোদিয়া। তিনি জানান, জনস্বার্থ রক্ষা ও বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্থানীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..