× Banner
সর্বশেষ
জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

আগৈলঝাড়ায় বই উৎসবের উদ্বোধন করলেন মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহ

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
বই উৎসবের উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়ায় ২০২৪ সালের নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে সরকারের বিনামূল্যের বই বিতরণ করে বই উৎসব পালন করা হয়েছে।

সোমবার উপজেলার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে সরকারের বিনামূল্যর নতুন তুলে দিয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগনে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য, মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

প্রধান অতিথি স্মার্ট বাংলাদেশ গঠনে আগামী প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে নিয়মিত পড়াশুনার প্রতি মনোযাগী হবার আহ্বান জানিয়ে বলেন উপজেলায় এবছর ২৮ হাজার ৫শ জন শিক্ষার্থী ২লাখ ৩০ হাজার পিচ নতুন বই পাবে। সরকার পড়াশুনার জন্য এই বই বিনামূল্যে দিয়ে আসছে।

এদিকে উপজেলা সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে নতুন বই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত।

অন্যদিকে সরকারী গৈলা মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলঅমের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহাবুবুর রহমান, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটকসহ অন্যান্য কর্মকর্তাগন।

সূত্র মতে, উপজেলার সরকারী ও বে-সরকারী ১৩৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীর মাঝে সরকারের বিনামূল্যের ৭৫হাজার পিচ নতুন বই পাবে। অনীদকে ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসাসহ মোট ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ১৩ হাজার শিক্ষার্থীদের মধ্যে সরকারের বিনামূল্যে ১ লাখ ৫৫ হাজার পিচ নতুন বই বিতরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..