বাংলা শাসনের ইতিহাস। প্রাচীনকালে বাংলা শাসন করতো মৌর্য ও গুপ্ত বংশ। মৌর্যরা বৌদ্ধ ধর্মের আর গুপ্তরা ছিল হিন্দু ধর্মাবলম্বী। বাংলার প্রথম রাজা শশাঙ্ক একজন হিন্দু ও গৌড় রাজবংশের ছিলেন। এরপর বাংলা অঞ্চল পাল বংশ শাসন করেছে। পাল রাজারা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। এরপর বাংলা শাসন করেছে সেন রাজবংশ। এই সত্য জানার পরও কি হিন্দুরা ভারতের আর বৌদ্ধরা মায়ানমার হয়ে যায়?
পাল রাজবংশ ৭৫০ -১১৬১ খ্রিষ্টাব্দ পর্যন্ত ৪০০ বছর বাংলা শাসন করেছেন। হিন্দুদের সেন বংশ ১৬০ বছর বাংলা শাসন করেছে। এছাড়া মোঘলরা ১৪১ বছর , সুলতানি আমল ৩৭২ বছর , ব্রিটিশরা ১৯০ বছর বাংলা শাসন করেছে।
পাল রাজা গোপাল বাংলাদেশের উত্তরাঞ্চলের বরেন্দ্র অঞ্চল রাজশাহী বিভাগে জন্মগ্রহণ করেছেন। আজ থেকে প্রায় ৪,০০০ বছর আগের পাণ্ডু রাজার ঢিবি, প্রায় ২৫০০ বছর আগের নরসিংদীর উয়ারী – বটেশ্বর সভ্যতা , পুণ্ড্র সভ্যতা ও ৩০০ খ্রিষ্টপূর্বের গঙ্গারিড়াই সভ্যতা সহ কুমিল্লার ময়নামতিতে পাওয়া সমতট ও হরিকেল সভ্যতা প্রমাণ করে ঐতিহাসিকভাবে বাংলা অঞ্চল ছিল হিন্দু ও বৌদ্ধ অধ্যুষিত জনপদ। এই জনপদে কোন মুসলমান ছিলো না। ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজীর আগমনের পূর্বে হিন্দু ও বৌদ্ধ রাজারা ৫০০ বছরের বেশি বাংলা শাসন করেছেন। এদের জন্মস্থান এই বাংলা অঞ্চল। এরা কেউ দিল্লী , আফগান , ইরান , তুরস্ক কিংবা ইংল্যান্ড থেকে এসে বাংলা শাসন করেননি।
১৯৪৬ সালে বাংলাদেশের হিন্দু ও মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গার মুলে ছিলেন ব্রিটিশদের পুতুল মোহাম্মদ আলী জিন্নাহ। ১৯৪৬ সালে পাকিস্তান রাষ্ট্রের দাবি থেকেই ডাইরেক্ট অ্যাকশন ডে এর নামে ” দ্য গ্রেট কলকাতা কিলিংস” এর সুত্রপাত করেছিলেন জিন্নাহ।
জিন্নাহকে জাতির পিতা মানেন, কিন্তু বঙ্গবন্ধুতে আপত্তি! পাকিস্তানের জাতির পিতা জিন্নাহ লন্ডনের হ্যাম্পস্টেড এর বিলাসবহুল এলাকায় ” ওয়েস্ট হিথ হাউস” নামক বিশাল তিনতলা বাড়ি কিনেছিলেন লন্ডনে বসে। একজন ব্রিটিশ চালকসহ তার বেন্টলি গাড়ি ছিল। লন্ডনের বিখ্যাত সেভিল রো থেকে স্যুট তৈরি করে পড়তেন। এমনকি নিয়মিত মদ ও শুকর খেতেন। এমন মানুষের হঠাৎ মুসলমানদের জন্য এত আবেগ কোথা থেকে এলো?
পাকিস্তানের জাতির পিতা জিন্নাহ ছিলেন একজন রাজনৈতিক ব্যবসায়ী। লন্ডনের অভিজাত এলাকা মেফেয়ারে তার সাতটি বিলাসবহুল সম্পত্তি ছিলো। এছাড়াও ভারতের দিল্লী ও বোম্বেতে তার বিলাসবহুল বাড়ি ছিলো। নামে মুসলমান হলেও জিন্নাহ আচার আচরণে ছিলেন একজন ব্রিটিশ। থিয়েটারে বসে নাটক দেখা এবং ব্রিটিশ নারীদের নিয়ে ফূর্তি করেই কাটতো তার সময়। মদ, জুয়া ও শেয়ার বাজার নিয়ে ব্যস্ত থাকতেন জিন্নাহ। ১৯৪০ সালে ভারতের কংগ্রেস যখন ব্রিটিশদের বিরুদ্ধে ” ভারত ছাড়ো ” আন্দোলন শুরু করে তখন জিন্নাহ ব্রিটিশদের পক্ষ নিয়েছিলেন। ব্রিটিশরা তাদের ডিভাইড এন্ড রুল পলিসি অনুসরণ করে জিন্নাহকে ভারতের গান্ধী ও নেহেরুর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাতে হিন্দু ও মুসলমান কার্ড খেলেছে।
এটা ছিল ব্রিটিশদের কৌশলগত ভূ- রাজনীতি। জিন্নাহর সাথে উইনস্টন চার্চিলের সরাসরি যোগাযোগ ছিল। যে মাউন্টব্যাটন ভারত ও পাকিস্তান ভাগ করেছিলেন তার সাথে জিন্নাহর শীতল সম্পর্ক ছিল। জিন্নাহর রাজনৈতিক উচ্চাভিলাষের বলি হয়েছিল ১৯৪৭ সালে বাংলাদেশ।
১৯৪১ সালের আদমশুমারিতে বাংলাদেশের ১ কোটি ১৮ লক্ষ হিন্দু জনসংখ্যার কথা উল্লেখ আছে। ১৯৪৬ সালে নোয়াখালীতে যে হিন্দু গণহত্যা সংঘটিত হয় তার উস্কানিদাতা ছিলেন মুসলমানদের ধর্মীয় নেতা গোলাম সরোয়ার হোসাইনি। তার মিয়ার ফৌজ নির্বিচারে হিন্দুদের হত্যা ও তাদের সম্পত্তি লুন্ঠন ও জোরপূর্বক তাদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর বাংলাদেশের হিন্দু জনসংখ্যা ছিল প্রায় ৩০ শতাংশের উপরে। ১৯৪৭- ১৯৫১ সাল পর্যন্ত ২৫ লাখ হিন্দুকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হয়।
১৯৫০ এর হিন্দু – মুসলমান দাঙা করে হিন্দুদের বাংলাদেশ ছাড়া করা হয়। Enemy Property Act, 1968 এর মাধ্যমে নির্বিচারে হিন্দুদের দেশছাড়া ও হিন্দুদের সম্পত্তি দখল করে মুসলমানরা। Vased property act এর মাধ্যমে হিন্দুদের সম্পত্তি দখল করে সামাজিক বৈষম্য তৈরি করে তাদের দেশছাড়া করা হয়েছে। ১৯৫১ সালের ২২ শতাংশ হিন্দু আজ মাত্র ৭.৯৫ শতাংশ।
১৯৭১ সালে কয়েক লক্ষ হিন্দুকে হত্যা ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর হিন্দুদের হত্যা , দেশত্যাগ ও তাদের সম্পত্তি লুট করা বাংলাদেশের একটি রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে। নিজ দেশের হিন্দু ধর্মের মানুষের উপর যুগ যুগ ধরে অত্যাচার ও নির্যাতন করে এই দেশের মুসলমানরা যখন ফিলিস্তিন ও সিরিয়ার মুসলমানদের জন্য মানবতার গান গায়, এবং ত্রিশ লক্ষ শহীদের হত্যাকারী পাকিস্তানের পক্ষে স্লোগান দেয় তখন কবি আবদুল হাকিমের সেই বিখ্যাত কবিতাটি বারবার মনে হয়। পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধদের তারা বাংলাদেশ ছেড়ে মায়ানমার পাঠিয়ে দেওয়ার ভয় দেখায় । ১৯৪৭ থেকে ২০২৬ পর্যন্ত পাহাড়ে বৌদ্ধ ধর্মের অনুসারী আদিবাসীদের রক্ত ঝরছে। সমতলে হিন্দুদের ভারতে চলে যাওয়ার উস্কানি দেয়া হচ্ছে গত ৫৫ বছর ধরে।
আজ বাংলাদেশের একশ্রেণীর পাকিস্তান পন্থী মুসলমানের বাংলাদেশ নামক রাষ্ট্রে এলার্জি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকায় এলার্জি, বাঙালির পোশাক ও সংস্কৃতিতে পর্যন্ত এলার্জি হয়। তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পছন্দ করে না, দেশের গান তাদের ভালো লাগে না। তাদের ইতিহাস শুরু হয় সপ্তম শতাব্দী ও ১৯৪৭ এর পাকিস্তান থেকে।