রাজশাহীতে আলুর ট্রাক থেকে ২৯২ বোতল ফেনসিডিলসহ আটক ২

রাজশাহীতে আলুর ট্রাক থেকে ২৯২ বোতল ফেনসিডিলসহ আটক ২

রাজশাহীতে আলুর ট্রাক থেকে ২৯২ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করেছে র‌্যাব।

৪ ডিসেম্বর শুক্রবার রাজশাহীর বাঘা উপজেলায় বাঘা-ঈশ্বরর্দী সড়কের বানিয়াপাড়া এলাকায় তাদের গ্রেফতার করা হয়। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

আটকরা হলেন- পটুয়াখালী সদর এলাকার মেরাজ খানের ছেলে ট্রাকচালক হুমায়ন কবির (৪৫) ও শরিয়তপুর সদর এলাকার আক্কাছ আলীর ছেলে হেলফার লিটন আলী।

জানা যায়, রাজশাহীর মোহনপুরের ‘দেশ কোল্ড স্টোর’ থেকে ঢাকা মেট্রো-ট-২৪৩৩৪৫ নম্বরের একটি ট্রাকে আলুভর্তি করে বাঘা-ঈশ্বরদী সড়ক দিয়ে পটুয়াখালির আমতলীতে যাচ্ছিল। বাঘা উপজেলার বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে র‌্যারের একটি দল গোপন সংবাদের ভিক্তিতে ট্রাকটির পথরোথ করে তল্লাশি করে।

ট্রাকচালক হুমায়ন কবির বলেন, বাসার আলী নামে আরেক ট্রাক হেলপার মাধ্যমে অতিরিক্ত ২০ হাজার টাকা ভাড়ার চুক্তিতে বাঘা সীমান্ত এলাকার মীরগঞ্জ থেকে এক বস্তা ফেনসিডিল আলুর মধ্যে নিয়ে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, র‌্যাবের ইন্সপেক্টর মামুন হোসেন বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন।  ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।