যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক আসামি হলেন,শার্শা থানার বসতপুর কাছারীপাড়া গ্রামের মোহাম্মদ কবির হোসেনের ছেলে মোহাম্মদ আবীর হাসান (২১)।
রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে দশটার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন বসতপুর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন বসতপুর সাকিনস্থ বসতপুর বড় কলোনী মোড়ে জনৈক মোশারফ হোসেনের ফলের দোকানের সামনে বসতপুর টু গোগাগামী পাকা রাস্তার উপর হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করে।
আটককৃত আসামীর হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত ১০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হইয়া ধৃত আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।





