× Banner
সর্বশেষ
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পতিত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন অডিটর জেনারেলের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই -পরিবেশমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ  কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

দিনদুপুরে প্রকাশ্যে যুবলীগ নেতাকে গলা কেটে হত্যায় আতংক বগুড়ায়

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জুন, ২০২০
যুবলীগ নেতাকে গলা কেটে হত্যা

সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি বগুড়াঃ বগুড়া শহরে দিন দিন খুনের ঘটনা বেড়েই চলেছে। গত তিন দিনের ব্যবধানে শহরের একই এলাকায় দুইটি খুনের ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। শহরের আইন শৃঙ্খলার অবনতি ঘটনায় এই প্রকাশ্যে খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে সচেতন মহল মনে করছে।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে বগুড়া শহরের আকাশ তারা এলাকায় গত শুক্রবার দিনে দুপুরে খুন হন শাকিল নামের এক বালু ব্যবসায়ী। আজ রবিবার  বগুড়া শহরের আকাশতারা এলাকায় প্রকাশ্যে দিন দুপুরে যুবলীগ নেতা আবু তালেবকে (৩২) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৪ জুন) আনুমানিক দুপুর দেড়টায় এই খুনের ঘটনা ঘটে। নিহত আবু তালেব(৩২) বগুড়া শহর যুবলীগের সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের আকাশতারা গ্রামের আব্দুস সামাদের ছেলে।
সূত্র জায়, আবু তালেব সাবগ্রাম থেকে চাল কিনে বাড়ির দিকে যাচ্ছিলেন। দেড়টায় আবু তালেব বাড়ির সামনে পৌছিলে একদল দুর্বৃত্ত তার পথ রোধ করে। এরপর রাস্তার পাশে একটি কচুক্ষেতে ফেলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তারা পালিয়ে যায়। আকাশতারা এলাকায় দিনের আলোতে এই হত্যাকাণ্ডের সময় বগুড়া-গাবতলী সড়ক দিয়ে অসংখ্য মানুষ ও যানবাহন চলাচল করলেও আতংকে কেউ এগিয়ে আসেনি দুর্বৃত্তদের ধরতে।
দু’দিন আগে গত শুক্রবার আকাশতারা এলাকাতে দিনের বেলায় কুপিয়ে হত্যা করা হয় সন্ত্রাসী শাকিল নামের এক বালু ব্যবসায়ীকে। নিহত আবু তালেব বগুড়া শহরের হকার্স মার্কেটে ব্যাগের দোকান ছিল। এছাড়া তিনি এলাকায় বালুর ব্যবসা করতেন বলে জানা গেছে।
সূত্র জানায়, ২০১৫ সালে নিহত আবু তালেবের ঘনিষ্ঠ বন্ধু যুবলীগ নেতা মানিক খুন হন। সে সময় আবু তালেব মানিক হত্যা মামলার আসামি আল আমিন নামের এক যুবককে ধরে মারপিট করে পা ভেঙে দিয়ে পুলিশে সোপর্দ করেন। সেই আল আমিন ও তার সহযোগী রাফি শুক্রবারে সংঘটিত শাকিল হত্যা মামলার আসামি হয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আল আমিনের সহযোগী রাফিও ছিল যুবলীগ নেতা মানিক হত্যা মামলার আসামি।
তবে আবু তালেবকে হত্যার পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ এখন পর্যন্ত  প্রতিবেশী এবং পুলিশও বলতে পারছে না। আবু তালেব হত্যাকাণ্ডের পর বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, ‘হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। পর পর একই এলাকায় প্রকাশ্যে দিবালোকে এই ধরনের খুনের কারনে এলাকায় আতংক বিরাজ করছে। বগুড়া শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ায় এমন খুনের ঘটনা ঘটছে বলে এলাকাবাসী মনে করেন।


এ ক্যটাগরির আরো খবর..