× Banner
সর্বশেষ
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী পতিত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন অডিটর জেনারেলের বিরুদ্ধে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই -পরিবেশমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মাদারীপুরে থানার গ্রিল ভেঙ্গে পালিয়ে যাওয়া আসামিকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার আগৈলঝাড়ায় থানায় সংঘর্ষের ঘটনার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পরিদর্শন আগৈলঝাড়া থানায় হামলার ঘটনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ  কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্ব দিচ্ছে সরকার -ফকির মাহবুব আনাম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে চিকিৎসকদের কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

পিআইডি

বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২৬
বন্যার্তদের অতন্দ্র প্রহরী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, বন্যার্তদের অতন্দ্র প্রহরী বর্তমান সরকার। বন্যার্তদের দুর্ভোগ লাঘবে সরকার সম্ভব সকল কার্যক্রম পরিচালনা করছে। আগামী দিনগুলোতে এ কার্যক্রম আরো জোরদার করা হবে। পাশাপাশি এ সমস্যার টেকসই সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আজ চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খাদ্য সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম, বিশুদ্ধ পানি সবই পর্যাপ্ত পরিমাণে বিতরণ করা হচ্ছে। যাদের ঘর-বাড়ি ডুবে গেছে তাদের নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যেতে তিনি আহ্বান জানান।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন সংসদ সদস্য সরওয়ার আলমগীর।


এ ক্যটাগরির আরো খবর..