× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাগেরহাটে যৌতুকলোভী স্বামীর মারপিটে ইউপি সদস্য সন্তান সহ আহত

admin
হালনাগাদ: রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস:বাগেরহাটের রামপালে যৌতুকলোভী স্বামীর মির্মম প্রহরে মহিলা ইউপি সদস্য বুলবুলি বেগম (৪২) ও তার পুত্র শফিকুল ইসলাম (১৮) কে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত বুলবুলি বেগম জানান, তার যৌতুকলোভী স্বামী প্রায়ই বিভিন্ন কৌশলে টাকা পয়সা হাতিয়ে নেয়। টাকা পয়সা দিতে না চাইলে তাকে বিভিন্ন সময় মারপিট করে। বৃহস্পতিবার রাতে টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝগড়াঝাটি হয় এক পর্যায়ে তার স্বামী বেদমভাবে মারপিট শুরু করে। এ সময় পুত্র শফিকুল প্রতিবাদ করলে তাকে ও মারপিট করে আহত করে।

অভিযোগের বিষয়ে স্বামী শামীম হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলে আপনাদের জানানো হবে। তারপর ফোনটি কেটে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রামপাল থানা পুলিশ ওই যৌতুকলোভী স্বামীকে আটকের জোর চেষ্টা চালাচ্ছেন বলে থানা সূত্রে জানা গেছে। রামপাল থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনাস্থল পরিদর্শন এবং অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..