পোল্যান্ড যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

পোল্যান্ড যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

পোল্যান্ড যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবে জো বাইডেন।

হোয়াইট হাউস এর পক্ষ হতে জানানো হয়, আগামী শুক্রবার পোল্যান্ড সফর করবেন। তিনি ব্রাসেলসে ন্যাটো জোট ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

রাজধানী ওয়ারশতে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদার সঙ্গে বৈঠক করবেন বাইডেন। ইউক্রেনের যুদ্ধে মানবিক সহায়তা নিয়ে কথা বলবেন তিনি।

মুলত: মানবিক এবং মানবাধিকার সংকট আমাদের মিত্র ও অংশীদারদের নিয়ে যুক্তরাষ্ট্র কীভাবে মোকাবিলা করবে প্রেসিডেন্ট জো বাইডেন সে বিষয়ে আলোচনা করবেন।

ন্যাটো সামরিক জোট, ইউরোপিয়ান কাউন্সিল এবং জি-সেভেনের বৈঠকে অংশ নিতে আগামী বুধবার ব্রাসেলস যাবেন বাইডেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।