চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে : নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে : নিহত ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত হয়েছেন চারজন। সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সিরাজুল ইসলাম জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাইভেটকারটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। নিহতরা সবাই প্রাইভেট কারের যাত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।