× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

আঞ্চলিক প্রতিনিধি

পুলিশ মেরে হাতকড়াসহ পালানো ইয়াবা ব্যবসায়ি পুনঃ আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ মে, ২০২৫
পুলিশ মেরে হাতকড়াসহ পালানো

 আগৈলঝাড়ায় বৃহস্পতিবার রাতে পুলিশী অভিযানে বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের ছিদ্দিক ফকিরের ছেলে মাদকসহপ আহত হয়েছেন যাদের মধ্যে দুইজন হাসপালে ভর্তি রয়েছে। পুলিশ রাতভর অভিযান চালিয়ে শুক্রবার ভোরে উপজেলার ছয়গ্রাম থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া রিয়াজ ফকিরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এ ঘটনায় পুলিশের বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত রিয়াজ ফকিরকে তরফ থেকে মামালা দায়ের করা হয়।

আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে্পপ উপজেলা পরিষদের উত্তর পাশে আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে অভিযান চালায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মামুন হোসেন ও কনস্টেবল কামাল হোসেন, সাইমুন আল সাকিব। অভিযানে বাাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের ফকিরবাড়ির দিনমজুর ছিদ্দিক ফকিরের ছেলে রিয়াজ ফকিরকে ১৬ পিস ইয়াবাসহ আটক কর হয়।

আটকের পর রিয়াজের দুই হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলতে গেলে রিয়াজ হঠাৎ কনস্টেবল কামাল হোসেনের গোপনাঙ্গে লাথি মেরে ও কনস্টেবল সাইমুন আল সাকিবের বুকে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। তাকে ধরতে গিয়ে আহত হন এএসআই মামুন হোসেনও।

আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কনস্টেবল কামাল হোসেন ও সাইমুন আল সাকিবকে ভর্তি করা হয় এবং এএসআই মামুন হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর পুরো রাত অভিযান চালিয়ে হাতকড়াসহ শুক্রবার ভোড়ে উপজেলার ছয়গ্রাম এলাকা রিয়াজকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর পূর্বেও অভিযুক্ত রিয়াজের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি একটি চিহ্নিত মাদক চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

হাসপাতালের চিকিৎসক ডা. শিশির কুমার গাইন জানায়, আহত পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে কনস্টেবল কামাল ও কনস্টেবল সাইমুনকে ভর্তি করা হয়েছে। এএসআই মামুন হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

গ্রেফতারকৃত রিয়াজের বাবা ছিদ্দিক ফকির জানায়, তার ছেলে রিয়াজ মাদকসেবী। মাদক সেবনে বাধা দিলে উল্টো তার উপরই ক্ষিপ্ত হয়, বার বার বাঁধা দিয়েও তাকে এপথ থেকে ফেরাতে পারেননি তারা। মাদক উদ্ধার ও পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত রিয়াজকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..