পুলিশবেস্টনির মধ্যেই জাফর ইকবালের মাথায় চাপাতির আঘাত

বিশেষ প্রতিবেদকঃ  পুলিশের বেস্টনির মধ্যেই ছিলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। এমন সময় হঠাৎ করেই মাথার পেছন থেকে আঘাত করেন এক যুবক। তার হাতে চাপাতি সদৃশ্য ধারালো অস্ত্র ছিল। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা এ তথ্য জানিয়েছেন।

রবিউল ইসলাম নামের এক শিক্ষার্থী জানান, শনিবার বিকেলে পাঁচটা ৩৫ মিনিটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মাঠে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের এক প্রতিযোগিতা চলছিল। এ সময় তিনি সোফায় বসেছিলেন। হঠাৎ তাকে পেছন থেকে হামলা করা হয়। বর্তমানে তাকে সিলেট  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শাবিপ্রবির ট্রেজারার ইলিয়াসুর রহমান বিশ্বাস আরটিভি অনলাইনকে বলেন, সিনিয়র চিকিৎসকরা আসছেন, তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। একজনকে ধরা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

জনপ্রিয় এ শিশুসাহিত্যিকের কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে।

তিনি বর্তমানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের একজন অধ্যাপক এবং তড়িৎ কৌশল বিভাগের প্রধান।

একটি জরিপের তথ্য অনুসারে, তিনি লেখক হিসেবে বাংলাদেশের কিশোর-কিশোরীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে।

জাফর ইকবালের জন্ম ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর, সিলেটে। তার পিতা মুক্তিযোদ্ধা শহীদ ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আখতার খাতুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।