যশোরের বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ড সাদিপুরের যুবদল নেতা নজরুল ইসলাম ডেঙ্গু আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন খবর পেয়ে খোঁজ খবর নিতে তার বাসায় ছুটে জান যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব বেনাপোল পৌর মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
রোববার (২৫ অক্টোবর ২০২৬) রাত নয়টার সময় অসুস্থ যুবদল নেতা নজরুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পরে তার চিকিৎসা নিয়ে আলাপ করেন।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব বেনাপোল পৌর মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ এ নেতার রোগমুক্তি কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদার ৩ নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুর রহমান আসাদ বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জনি হায়দার, যুগ্ম আহ্বায়ক লাফু মোড়ল বেনাপোল পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু ও যুবদল নেতা জহিরুল ইসলাম হযরত রাসেল মনির রুবেল তোতা আরো অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ





