হামলাকারীকে গণধোলাইয়ের পর আটক

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতকারী যুবককে গণধোলাই দিয়ে আটকের পর পুলিশি হেফাজতে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় আশেপাশে থাকা শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক।

প্রসঙ্গত, শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালীন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাত করা হয়।

মঞ্চে বসে থাকার সময় পেছন থেকে তার মাথায় ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে অপারেশন থিয়েটারে তার অস্ত্রোপচার চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।