পাটজাত মোড়ক ব্যবহারের পুনঃনির্দেশ

অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক সব পণ্যে পাটজাত মোড়ক ব্যবহারের পুনঃনির্দেশ দিয়েছে। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যেমে এই নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে এর আগে ১৬ ডিসেম্বর জারি করা নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে। জনস্বার্থে জারি করা ওই প্রজ্ঞাপনে, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০’-এর সঠিক বাস্তবায়নের জন্য পাট অধ্যাদেশ ১৯৬২-এর ৪ ও ১৩ ধারা মোতাবেক পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কাঁচাপাট রপ্তানি বন্ধ রাখা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের অপর এক নির্দেশনায় ঋণ বা লিজ হিসাবের মেয়াদ বৃদ্ধির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠান ঋণ বা লিজ হিসাব পুনর্গঠনের নামে অযৌক্তিকভাবে বারবার মেয়াদ বাড়াচ্ছে। এটি আর্থিক খাতের পরিপন্থি বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এখন থেকে কেবল স্ট্যান্ডার্ড বা এসএমএ মানের ঋণ বা লিজ হিসাবের মেয়াদ বৃদ্ধি করতে বলা হয়েছে।  এ ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত কমপক্ষে ওই ঋণ বা লিজ অনুমোদনকারী কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হতে হবে এবং ঋণ বা লিজ সুবিধার মেয়াদ বৃদ্ধির সময়সীমা কোনো ক্রমেই অবশিষ্ট মেয়াদের ২৫ শতাংশের বেশি হবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।