ব্যাংকে চাকরির আবেদন ফি না নেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

অর্থনৈতিক প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকে চাকরির জন্য আবেদনে চাকরি প্রার্থীদের কাছ থেকে পে-অর্ডার কিংবা ড্রাফট আদায় না করার নির্দেশ দিয়েছে।

মঙ্গলবার কেন্দ্রিয় ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যেমে এই নির্দেশ দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকের চাকরির জন্য আবেদনকালে পে-অর্ডার কিংবা ড্রাফট আকারে ফি প্রদান করা তরুণ চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। তাদের এই অবস্থা বিবেচনা করে চাকরি প্রার্থীদের কাছ থেকে ফি আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কিন্তু কিছু কিছু ব্যাংকে চাকরিতে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের কাছ থেকে পে-অর্ডার কিংবা ড্রাফটের মাধ্যমে ফি আদায়ের ঘটনা লক্ষ্য করা যাচ্ছে। তাই এখন থেকে ব্যাংকের চাকরিতে আবেদনকালে আবেদনকারীর কাছ থেকে কোনো প্রকার ফি আদায় করা যাবে না।

এ নির্দেশ অবিলম্বে কার্যকরের জন্যও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।