× Banner
সর্বশেষ
বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী

পাটকেলঘাটার পারকুমিরা বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: শনিবার, ২৬ মার্চ, ২০১৬

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার পারকুমিরায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা যথাযোগ্য মর্যাদা অনুষ্ঠিত হয়েছে।

১৯৭১ সালের ২৩ শে এপ্রিল পাক সেনারা ৭৯ জন মুক্তিযোদ্ধাকে একই দড়িতে বেধে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।

২৩ এপ্রিল সেই দিনটি স্মরণ করে তালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার সকাল ১১ টায় পাটকেলঘাটার বদ্ধভূমিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা আ’লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শেখ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজউদ্দীন, পাটকেলঘাটা হারুন অর রশিদ কলেজে উপাধ্যক্ষ স.ম আতিয়ার রহমান, সরুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাষ্টার শেখ আব্দুল হাই, দপ্তর সম্পাদক এস. এম হাদিউজ্জামান হাদি, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস  আতিয়ার রহমান, শেখ টিপু সুলতান, এ্যাড. কার্তিক দাশ, নব নির্বাচিত মেম্বর শেখ আব্দুল আজিজ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ২৩ শে এপ্রিল নিহত ৭৯ জন শহীদের আতœার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় পাক হানাদার বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত পরিবারের সদস্যদের অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। আলোচনা শেষে নিহত সকল শহীদের স্মৃতিচারণ করে পারকুমিরা বধ্যভূমির শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন এ্যাড. আব্দুস সামাদ্।


এ ক্যটাগরির আরো খবর..