× Banner
সর্বশেষ
পদ্মশ্রীপ্রাপ্ত যোগগুরু স্বামী শিবানন্দের আবির্ভাব দিবস আজ আজ শনিবার (৮ আগস্ট) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ আগস্ট (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

পি আই ডি

পাঁচ হাজারের অধিক চলচ্চিত্রের সংগ্রহশালা এখন বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ জুন, ২০২৫
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

চলচ্চিত্র সংগ্রহ ও সংরক্ষণের জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম আর্কাইভ । ১৯৭৮ সালে যাত্রা শুরু হওয়া এই প্রতিষ্ঠানের সংগ্রহে রয়েছে পাঁচ হাজার ৪৪৫টি দেশি-বিদেশি চলচ্চিত্র। এর মধ্যে সাদাকালো চলচ্চিত্র ৩১৮টি এবং রঙিন চলচ্চিত্র পাঁচ হাজার ১২৭টি। ফিল্ম আর্কাইভের ছয়টি অত্যাধুনিক ভল্টে এসব চলচ্চিত্র সংরক্ষণ করা হচ্ছে।

ফিল্ম আর্কাইভের সংগ্রহে থাকা সবচেয়ে পুরানো চলচ্চিত্র হলো দি লুমিয়র ব্রাদার্স। বিদেশি এই চলচ্চিত্র ১৮৯৫ সালে নির্মিত হয়। ফিল্ম আর্কাইভের বিশাল সংগ্রহশালায় রয়েছে ধ্রুব (১৯৩৪), দেবদাস (১৯৩৫), মুখ ও মুখোশ (১৯৫৬), এ দেশ তোমার আমার (১৯৫৯), আসিয়া (১৯৬০), কখনো আসেনি (১৯৬১), সূর্যস্নান (১৯৬২), ধারাপাত (১৯৬৩), সুতরাং (১৯৬৪), অনেক দিনের চেনা (১৯৬৪), দুই দিগন্ত (১৯৬৪), রূপবান (১৯৬৫)-এর মতো হাজারো দর্শকনন্দিত চলচ্চিত্র। চলচ্চিত্র ছাড়াও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সংগ্রহে রয়েছে চলচ্চিত্র-সংক্রান্ত গ্রন্থ, সাময়িকী, প্রকাশনা, গানের বই, পোস্টার, প্রচারপত্র, স্থিরচিত্র, পাণ্ডুলিপি ও আনুষঙ্গিক সামগ্রী।

চলচ্চিত্র সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি ফিল্ম আর্কাইভ অ্যানালগ ধ্রুপদী ফিল্মকে ডিজিটাল ফরমেটে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে এ পর্যন্ত ১৬০টি ফিল্মকে ডিজিটাল ফরমেটে রূপান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ধ্রুপদী ফিল্মকে ডিজিটাল ফরমেটে রূপান্তর করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..