শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির ফল প্রকাশ

বিশেষ প্রতিবেদকঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২০১৬-এর প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গত ১৩ মে এ পরীক্ষা নেয়া।

গতকাল সোমবার ত্রয়োদশ শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করা হয় বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরীক্ষার জন্য স্কুল-২ পর্যায়ে ২৩ হাজার ১৮১ জন, স্কুল পর্যায়ে তিন লাখ ৫১ হাজার ৬৬ জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ ২৭ হাজার ৭৮৬ জনসহ সর্বমোট ছয় লাখ দুই হাজার ৩৩ জন আবেদন করেন।

এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ১৯ হাজার ২৪৪ জন, স্কুল পর্যায়ে তিন লাখ ছয় হাজার ৪৮৪ জন এবং কলেজ পর্যায়ে দুই লাখ দুই হাজার ২৯ জনসহ সর্বমোট পাঁচ লাখ ২৭ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী প্রিলিমিনারি টেস্টে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের মধ্যে স্কুল-২ পর্যায়ে ৬২০ জন, স্কুল পর্যায়ে ৯০ হাজার ৯৪৪ জন এবং কলেজ পর্যায়ে ৫৫ হাজার ৬৯৮ জনসহ সর্বমোট এক লাখ ৪৭ হাজার ২৬২ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

স্কুল-২ পর্যায়ে পাসের হার ৩ দশমিক ২২ শতাংশ, স্কুল পর্যায়ে পাসের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ এবং কলেজ পর্যায়ে পাসের হার ২৭ দশমিক ৫৭ শতাংশ। সার্বিক পাসের হার ২৭ দশমিক ৯০ শতাংশ।

পরীক্ষার ফলাফল ওয়েবসাইট থেকে জানা যাবে। তা ছাড়া কৃতকার্য প্রার্থীদেরকে টেলিটক বিডি লি. থেকে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।