বিলাওয়াল ভুট্টো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ

বিলাওয়াল ভুট্টো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ

বিলাওয়াল ভুট্টো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে। তিনি পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর ছেলে।

লন্ডনের অক্সফোর্ড গ্র্যাজুয়েট ৩৩ বছর বয়সী এ নেতা এখন বিশ্বের কনিষ্ঠ পররাষ্ট্রমন্ত্রীদের একজন।

১১ এপ্রিল পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) সভাপতি শাহবাজ শরিফ। এর আগে ৯ এপ্রিল বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে বিদায় নেয় ইমরান খানের পিটিআই সরকার।

মন্ত্রিসভায় স্থান পেয়েই দায়িত্বপালনের অংশ হিসেবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে বিলাওয়ালের। সৌদি আরব পাকিস্তানের অন্যতম বাণিজ্যিক অংশীদার ও নিয়মিত ত্রাণসহায়তা পাওয়ার উৎস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।