আজ ২৪ আগস্ট (৬ ভাদ্র) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ ২৪ আগস্ট (৬ ভাদ্র) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়
রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

আজ ২৪ আগস্ট (৬ ভাদ্র) সোমবারে জেনে নিন প্রত্যেক রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়।  আপনার ভাগ্যের চাকা কোনদিকে ঘুরছে তা জানার উপায় হল রাশিফল।

মেষ রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। অন্যদের কথা শুনে কোথাও বিনিয়োগ করলে আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন এবং তাঁদের আপনি উপহার দিতেও পারেন। কোন কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন এবং ধৈর্য বজায় রাখুন। যাঁরা তাঁদের ভালোবাসার মানুষের সঙ্গে ছোট ছুটি কাটাচ্ছেন তাঁরা আজ কিছু স্মরণীয় স্মৃতি উপহার পাবেন। আজ আপনি একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। এর ফলে আপনার ব্যক্তিত্বে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই নিজের সহোদরের প্রতি সদ্ভাব বজায় রাখুন এবং কটূ কথা বলা থেকে বিরত থাকুন।

বৃষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে অবশ্যই নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। ভালোবাসার মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলি আজ আপনি পূরণ করতে পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। কোনও কাজে প্রত্যাশা অনুযায়ী ফলাফল না এলে হতাশ হবেন না। আপনি আজ একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। আপনি আজ অবসর সময়ে আপনার ঘরটি পরিষ্কার করতে পারেন। কোনও কারণবশত অর্ধাঙ্গিনীর সঙ্গে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে।

আরও পড়ুনঃ আজ সোমবার (২৪ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে
প্রতিকার: কেরিয়ারে উন্নতির লক্ষ্যে অবশ্যই দরিদ্র এবং অভাবী ব্যক্তিদের বাঁশের ঝুড়িতে খাবার, তোষক, মিষ্টি ও আয়না দান করুন।

মিথুন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত তেল মশলাযুক্ত এবং উচ্চ কোলেস্টেরল রয়েছে এমন খাবার এড়িয়ে চলুন। একজন পুরনো বন্ধু আজ আপনার কাছ থেকে আপনি আর্থিক সাহায্য চাইতে পারেন। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। নাহলে, আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন। এই রাশির ব্যবসায়ীরা আজ একটি বড় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। কর্মক্ষেত্র থেকে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে আজ আপনি পরিবারের সদস্যদের সঙ্গে একটি সিনেমা দেখতে অথবা একটি পার্কে যেতে পারেন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। আপনি আজ কোথাও সমস্যার সম্মুখীন হলে অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পেতে পারেন।
প্রতিকার: কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক জীবনে উন্নতির লক্ষ্যের ক্রিম রঙের বা হলুদ রঙের মিশ্রণের জুতো পরুন।

কর্কট রাশি: আপনার আবেগ আজ অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকুন। আপনার অনিয়ন্ত্রিত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনক সৃষ্টি করতে পারে। তাই, নিজেকে সংযত করুন। কোথাও অর্থ বিনিয়োগ করার আগে সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। বাড়িতে আজ একটি ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে সাধু-সন্ত পুরোহিত বা অন্যান্য আধ্যাত্মিক ব্যক্তিদের সেবা করুন।

সিংহ রাশি: আপনার মনোমুগ্ধকর আচরণ আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আজ আপনি একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে। আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। এই রাশির বয়স্ক ব্যক্তিরা আজ তাঁদের পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মহিলাদের সাদা রঙের বস্ত্র অর্পণ করুন।

কন্যা রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি প্রিয়জন এবং বন্ধুদের সঙ্গে সময় অতিবাহিত করতে পারবেন না। এর ফলে আপনার মন খারাপ হতে পারে। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আজ আপনি অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পাবেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই গম, বাজরা, গুড় মিশিয়ে লাল রঙের গরুকে খেতে দিন।

তুলা রাশি: আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশির যাঁরা তাঁদের কোনও জমি বিক্রির চেষ্টা করছিলেন তাঁরা আজ ভালো ক্রেতার সন্ধান পেতে পারেন এবং আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। পরিবারের কথা মাথায় রেখে আজ আপনি একটি ঝুঁকি নিতে পারেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আপনি আজ অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে লাল রঙের মিষ্টি জাতীয় খাবার বাঁদরকে খেতে দিন।

বৃশ্চিক রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। এই রাশিচক্রের ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সঙ্গে অর্থ বিনিয়োগ করতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনার করা কোনও কাজের কৃতিত্ব নিয়ে নিতে পারেন। আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় বের করে আপনার ব্যক্তিত্বকে মূল্যায়ন করার চেষ্টা করুন। প্রেমের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কেরিয়ারে উন্নতির লক্ষ্যে বাড়ির মাঝ বরাবর একটি তুলসী গাছ লাগিয়ে ওই গাছটিকে যত্নে রাখুন এবং বড় করে তুলুন।

ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, ঢাকা দেওয়া নেই এমন কোনও খাবার খাবেন না। মামাবাড়ির একজন সদস্যের কাছ থেকে আজ আপনি আর্থিক সুবিধা পেতে পারেন। শিশুদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য না এলে ভেঙে পড়বেন না। বরং, ওই কাজটিকে অবশ্যই আরও ভালোভাবে করার চেষ্টা করুন। উদ্যোগী ব্যক্তিদের সঙ্গে আজ আপনার অংশীদারিত্বের সুযোগ রয়েছে। আজ হঠাৎ করেই কর্মক্ষেত্রে দ্রুত ছুটি হতে পারে। সেই সময়টি কাজে লাগিয়ে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই একটি পবিত্র অথবা ধর্মীয় স্থানে পতাকা কিংবা ব্যানার অর্পণ করুন।

মকর রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। একটি নতুন আর্থিক পরিকল্পনা সঠিকভাবে সম্পন্ন হবে এবং আপনি লাভবান হবেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আজ কাউকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যেটি আপনার পক্ষে রাখা অসম্ভব। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। জীবনসঙ্গীর সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই কাঁচা হলুদ, কেশর, হলুদ চন্দন এবং হলুদ শস্য বেশি করে ব্যবহার করুন।

কুম্ভ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। বন্ধুদের সঙ্গে আজ আপনি একটি খেলাধুলার পরিকল্পনা করতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করতে পারেন। যার ফলে তাঁরা অত্যন্ত আনন্দিত হবেন। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে রান্নাঘরে ভালোবাসার মানুষের সঙ্গে বসে খাবার খান।

মীন রাশি: আপনি আজ আপনার পছন্দের কাজগুলি বেশি করে করতে পারেন। অর্থ নিঃসন্দেহে একটি প্রয়োজনীয় বিষয়। তবে, অর্থের প্রতি এতটাও সংবেদনশীল হয়ে পড়বেন না, যার ফলে সম্পর্ক নষ্ট হতে পারে। মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। প্রিয়জনদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অযথা সময় নষ্ট করা থেকে অবশ্যই বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। যেগুলি আমরা পরিবর্তন করতে পারিনা, এমন বিষয়গুলিকে মেনে নিন। আপনি আজ অবসর সময়ে কিছু সৃজনশীল কাজ করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই একটি পবিত্র স্থানে দুধ, মিছরি এবং সাদা গোলাপ অর্পণ করুন।

ট্যাগ ১২টি রাশির রাশিফলAquarius HoroscopeAries HoroscopeCancer HoroscopeCapricorn HoroscopeGemini HoroscopeLeo HoroscopeLibra HoroscopePisces HoroscopeSagittarius HoroscopeScorpio HoroscopeTaurus HoroscopeVirgo Horoscopeআজকের দিনের রাশিফলআজকের ভবিষ্যদ্বাণীআজকের রাশিফলআপনার ভাগ্যআপনার ভাগ্য আপনার সাথেআপনার রাশিফলে কী রয়েছেএবছরের রাজা মঙ্গলএস্ট্রোলজারকন্যা রাশিকন্যা রাশিফলকর্কট রাশিকর্কট রাশিফলকিভাবে ভাগ্য পক্ষে থাকবেকিভাবে ভাগ্য সঙ্গে থাকবেকুম্ভ রাশিকুম্ভ রাশিফলগ্রহদোষ প্রতিকারজলাধিপতি চন্দ্রজেনে নিন রাশিফলজ্যোতির্বিজ্ঞান গণনাজ্যোতিষ শাস্ত্রজ্যোতিষির গণনাতুলা রাশিতুলা রাশিফলধনু রাশিধনু রাশিফলবুধবারের রাশিফলবৃশ্চিক রাশিবৃশ্চিক রাশিফলবৃষ রাশিফলবৃষভ রাশিবৃহস্পতিবারের রাশিফলবৈদিক জ্যোতিষে গণনাভাগ্য পক্ষে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার উপায়ভাগ্য সঙ্গে রাখার কৌশলভাগ্য সাথে রাখার উপায়ভাগ্য সাথে রাখার কৌশলমকর রাশিমকর রাশিফলমঙ্গলবারের রাশিফলমন্ত্রী শুক্রমাসিক রাশিফলমিথুন রাশিমিথুন রাশিফলমীন রাশিমীন রাশিফলমেষ রাশিমেষ রাশিফলরবিবারের রাশিফলরাশিফলরাশিফল ও গ্রহদোষ প্রতিকারশনিবারের রাশিফলশষ্যাধিপতি বৃহস্পতিশুক্রবারের রাশিফলসিংহ রাশিসিংহ রাশিফলসোমবারের রাশিফল

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।