× Banner
সর্বশেষ
জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে – আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে আইএফআরসির প্রধানের বিদায়ী সাক্ষাৎ রপ্তানিতে ৬৩ দশমিক ৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার – ভারপ্রাপ্ত স্পিকার চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল দক্ষিণ কোরিয়া ও আরব আমিরাতের সঙ্গে এফটিএ আলোচনা শেষ পর্যায়ে – বাণিজ্যমন্ত্রী আগামী বিশ্বকাপে বিজ্ঞাপন থেকে বড় মুনাফার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা-বোয়ালমারীর দুই ইউনিয়নের সংঘর্ষে নিহত-১, আহত-২০

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
সালথা-বোয়ালমারীর দুই ইউনিয়নের সংঘর্ষে নিহত-১, আহত-২০

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন ও পাশের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

বুধবার রাতে যদুনন্দী ও রুপাপাত বাজারের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। নিহত নান্নু ফকির সালথা উপজেলার যদুনন্দী গ্রামের মৃত হাতেম ফকিরের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় সালথা উপজেলার যদুনন্দী গ্রামের কয়েকজন যুবক বোয়ালমারী উপজেলার রুপাপাত-কালিনগর বাজারে গেলে কদমী ও রুপাপাতের লোকজন মারপিট করে। এরই জেরধরে যদুনন্দী ইউনিয়নবাসীর সাথে রুপাপাত ইউনিয়নবাসীর মধ্যে এপার-ওপার সংঘর্ষের সৃষ্টি হয়। দফায় দফায় চলে এ সংঘর্ষ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এতে নান্নু ফকির সহ ২০ জন আহত হয়। গুরুত্বর আহত নান্নু ফকিরকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা থানার ওসি মোঃ শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় নান্নু ফকির নামে একজন নিহত হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..