× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

পিআইডি

বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
বাংলাদেশের উদ্ভাবননির্ভর অর্থনীতি
বাংলাদেশের উদ্ভাবননির্ভর অর্থনীতি

বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে সরকার উচ্চপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার ঢাকার তেজগাঁওয়ে নভোথিয়েটারে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড BEAR সামিট ২০২৬’-এর দ্বিতীয় দিনের ‘বাংলাদেশ ডিপ-টেক ফিউচার’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উন্নত চিপ ডিজাইন, বায়ো-ইলেকট্রনিক্স এবং অন্যান্য উচ্চপ্রযুক্তি খাতের বিকাশে সরকার অগ্রাধিকার দিচ্ছে। তাঁর ভাষায়, বাংলাদেশ শুধু প্রযুক্তি ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে প্রযুক্তি উদ্ভাবন ও উৎপাদনকারী দেশ হিসেবেও নিজেদের অবস্থান শক্তিশালী করবে।

তিনি প্রযুক্তিপণ্য ও প্রযুক্তিসেবার উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির ক্ষেত্রে ‘Made in Bangladesh’ ব্র্যান্ডকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

ফকির মাহবুব আনাম বলেন, দেশের তরুণদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতকে এগিয়ে নেওয়া সম্ভব। এ লক্ষ্যে গবেষণা, উদ্ভাবন এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, BEAR সামিটে আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্পখাতের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশি এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণ প্রমাণ করে যে বাংলাদেশের প্রযুক্তি খাত বৈশ্বিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করছে। তাঁর মতে, এই আয়োজন কেবল একটি সম্মেলন নয়, বরং দেশের প্রযুক্তি-ভিত্তিক ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে এবং প্রযুক্তিনির্ভর বিনিয়োগ ও শিল্পোন্নয়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বৈশ্বিক একাডেমিক প্লেনারি অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পারড্যু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রি পেরুলিস। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন, পারড্যু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সিলিকন রিভার বাংলাদেশের চিফ আর্কিটেক্ট অধ্যাপক মোহাম্মদ মোস্তফা হোসাইন, নভোথিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়াসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..