× Banner
সর্বশেষ
শিবচরে এক্সপ্রেসওয়েতে যানবাহনে প্রকাশ্যে চাঁদাবাজী, ছাত্রদল নেতার প্রতিবাদ সরাসরি জাহাজ চলাচল চালুর বিষয়ে মালদ্বীপের সঙ্গে আলোচনা স্বামীকে বাঁচাতে পানিতে নববধূর ঝাঁপ, দুজনেরই মৃত্যু দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি – শ্রম মন্ত্রী নড়াইলের লোহাগড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কর্তন পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজ সড়ক চরম নাজেহাল ; খানাখন্দে ঝুঁকি নিয়ে চলছে হাজারো মানুষ মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান মাদারীপুরে ডাল গবেষণা কেন্দ্রে প্রকল্পের কাজ না করে পুরো বিল আত্মসাৎ, ঘটনাস্থলে এমপি বেনাপোল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান ইমদাদুল হক ইমদাদ  শ্যামনগরে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উৎযাপন

নিজস্ব প্রতিবেদক

চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন – মির্জা ফখরুল

ACP
হালনাগাদ: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন - মির্জা ফখরুল
চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টিকারী হোন - মির্জা ফখরুল

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) নবীন শিক্ষার্থীদের উদ্দেশে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে বাংলাদেশে চার লাখ শিক্ষিত বেকার। সবাই সরকারি চাকরি পাবেন না। তাই চাকরির পেছনে না ছুটে নিজেরাই এগ্রো বেইজড ইন্ডাস্ট্রি, পোল্ট্রি কিংবা খামার গড়ে তুলে মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী হোন।

রোববার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, আপনারা লাখো শিক্ষার্থীর মধ্য থেকে মেধার ভিত্তিতে এখানে পড়ার সুযোগ পেয়েছেন। কিন্তু মনে রাখবেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইট গড়ে উঠেছে কৃষক ও শ্রমজীবী মানুষের কষ্টার্জিত অর্থে। তাই পড়াশোনা শেষে দেশের প্রতি সেই ঋণ আপনাদেরই শোধ করতে হবে।

তিনি বলেন, দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলকে ‘এগ্রিকালচার হাব’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোক্তা হয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারেন। পাশাপাশি নতুন প্রযুক্তি ও গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বক্তব্যের একপর্যায়ে মন্ত্রী বলেন, রাজনীতি থাকবে, তবে সেই রাজনীতি হতে হবে মানুষের কল্যাণে ইতিবাচক। তাহলেই আমরা সবাই মিলে নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে পারব।

অনুষ্ঠানে শেকৃবির আবাসন সংকট নিরসন এবং গবেষকদের জন্য গবেষণা তহবিল বৃদ্ধিতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

এছাড়া উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল বাশার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যাবৃন্দ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও পরবর্তীতে তারা অনুষ্ঠান বর্জন করে স্থান ত্যাগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..