পশ্চিমবঙ্গ বিজেপিকে বিপদে ফেলেছে বিশ্বাসঘাতকরা -তথাগত রায়

পশ্চিমবঙ্গ বিজেপিকে বিপদে ফেলেছে বিশ্বাসঘাতকরা -তথাগত রায়

‘পশ্চিমবঙ্গ বিজেপিকে বিপদে ফেলেছে বিশ্বাসঘাতকরা। বেচারা বাবুল সুপ্রিয়র ওপর রাগ করে কী হবে? বাবুল সুপ্রিয় দলবদল নিয়ে রাজ্য বিজেপির একাংশকে নাম না করে আক্রমণ করলেন দলের বর্ষীয়ান নেতা তথাগত রায়।

শনিবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে একাধিক ইঙ্গিতপূর্ণ কথা লেখেন তিনি। তথাগতবাবুর নিশানা কি দলের কেন্দ্রীয় কোনও নেতা? সোশ্যাল পোস্ট ঘিরে উঠছে সেই প্রশ্ন।

সেই পোস্টে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ বিজেপিকে বিপদে ফেলেছে বিশ্বাসঘাতকরা। বেচারা বাবুল সুপ্রিয়র ওপর রাগ করে কী হবে? ও তো প্রথম বিশ্বাসঘাতক নয়! শেষও নয়! কিন্তু মতাদর্শ চিরন্তন। ব্যক্তিপুজো কখনও মতাদর্শ হতে পারে না। বিপদ কেটে যাবে।’

রাজনৈতিক মহলের একাংশের মতে, বঙ্গ বিজেপির ক্ষমতাসীন লবির সঙ্গে বাবুলের সম্পর্ক ভাল ছিল না। একাধিকবার দিলীপ ঘোষের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন তিনি। যাতে হস্তক্ষেপ করতে হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে। তাহলে কি কেন্দ্রের কোনও নেতাকে আক্রমণ করলেন তথাগতবাবু? সঙ্গে প্রশ্ন তুলে দিলেন দলে ব্যক্তিপূজার প্রবণতা নিয়েও?

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।