পরমাণু সরবরাহ গ্রুপে ভারত প্রবেশে চীনের আপত্তি

নিউজ ডেস্কঃ পরমাণু সরবরাহ গ্রুপের (এনএসজি) সদস্য হতে ভারতের প্রবেশে আবারো আপত্তি জানিয়েছে চীন। গোয়ায় ব্রিকস সম্মেলনের আগে দিয়ে চীন বিষয়টা আবারো খোলাসা করেছে। এর আগে পাকিস্তান দাবি করেছিল, তাদের ওই গ্রুপের সদস্যপদ না দিলে ভারতকেও দেয়া যাবে না।

চীনা পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেন, কয়েকটি দেশ ভারতের ব্যাপারে আপত্তি জানানোর কারণে তারা ভারতকে সদস্যপদ দেয়ার ব্যাপারে রাজি হতে পারছে না।
তিনি বলেন, ভারতের ব্যাপারে সবাই একমত না হলে চীন দিল্লির দাবি মেনে নেবে না।

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে চীন, ব্রাজিল, রাশিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা। তারা অভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।