পঞ্চগড় পৌরসভায় সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে বিজয়ীগণ হলেন, ১নং ওয়ার্ডে আফরোজা বেগম ঝর্ণা ২ হাজার ৯২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিউটি বেগম পেয়েছেন ২ হাজার ৪৫৮ ভোট। ২ নং ওয়ার্ডে ২ হাজার ৮৩৯ ভোট পেয়ে কেএ দিলকুশা বেগম বিপবী বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেরুন নাহার পেয়েছেন ১ হাজার ৮৭১ ভোট। ৩নং ওয়ার্ডে ২ হাজার ৫৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাম্মী আরা হাসনু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাহেনা বেগম ভ্যানিটি পেয়েছেন ১ হাজার ৫৭৭ ভোট। সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে ১ হাজার ৫০২ ভোট পেয়ে ফজলে করিম হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল হোসেন পেয়েছেন ৯৫৬ ভোট। ২ নং ওয়ার্ডে মাজেদুর রহমান চৌধুরী ইরান ১ হাজার ২৮৮ ভোট পেয়ে পূণরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুর আলম পেয়েছেন ৮৫৯ ভোট। ৩নং ওয়ার্ডে ১ হাজার ৯৬ ভোট পেয়ে ওসমান গনি বাবুয়া নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম চার্চিল পেয়েছেন ১ হাজার ১০ ভোট। ৪নং ওয়ার্ডে ১ হাজার ১২৬ ভোট পেয়ে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির পেয়েছেন ৮১৮ ভোট। ৫নং ওয়ার্ডে ৮৩৬ ভোট পেয়ে ওমর ফারুক জাহাঙ্গীর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদের পেয়েছেন ৫০৪ ভোট। ৬নং ওয়ার্ডে সফিকুল ইসলাম ১ হাজার ৪০ ভোট পেয়ে পূণরায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন মৃধা পেয়েছেন ৭১৮ ভোট। ৭নং ওয়ার্ডে ওয়াইছুল করিম ১ হাজার ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম পেয়েছেন ৫১৫ ভোট। ৮নং ওয়ার্ডে আশরাফুল ইসলাম ৭৮৬ ভোট পেয়ে পূণরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরিদুর রহমান পেয়েছেন ৬৩৩ ভোট। ৯নং ওয়ার্ডে ১ হাজার ২৮২ ভোট পেয়ে আবু তালেব নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হোসেন টেবিল ১ হাজার ১৪৬ ভোট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।