মোদির মতো খুনিকে বাংলার মাটিতে পা রাখতে দেবো না -হেফাজত

মোদির মতো খুনিকে বাংলার মাটিতে পা রাখতে দেবো না -হেফাজত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের তীব্র প্রতিবাদ রাজধানী ঢাকায়। মোদির মতো খুনিকে বাংলার মাটিতে পা রাখতে দেবো না। বলেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের আমির ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

আজ শুক্রবার দুপুরে রাজধানী ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে কয়েক হাজার মুসল্লি  বিক্ষোভ মিছিল সমাবেশে এসব কথা বলেন তিনি। পরে সংক্ষিপ্ত সমাবেশে আগামী ১২ মার্চ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেন তিনি।

ভারতের দিল্লিতে মুসলমানদের ওপর সহিংসতার তীব্র প্রতিবাদ। ১২ মার্চ বিকেলে সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। কোনোভাবেই বাংলার মাটিতে আমরা মোদিকে পা রাখতে দেবো না।

সমাবেশে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহ্বান-দিল্লিতে মুসলমানদের ওপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছে এরপর মোদির মতো খুনিকে বাংলার মাটিতে পা রাখতে দেবো না।

গত শুক্রবার বিকেলেও মোদির ঢাকা সফরের আমন্ত্রণ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছিল মুসল্লিরা। মুজিব বর্ষের অনুষ্ঠানে আগামী ১৭ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কথা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।