× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

পাইকগাছায় সাড়ে ১৮ কোটি টাকার বাজেট ঘোষনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার ২০১৬-১৭ অর্থ বছরে প্রায় সাড়ে ১৮ কোটি টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গত ৩০ জুন  বৃহস্পতিবার সকালে পৌর ভবনে বাজেট ঘোষনা করেন মেয়র সেলিম জাহাঙ্গীর।

বাজেটে ১৮ কোটি ১৫ লাখ ৮ হাজার ৪শ ২৭ টাকা আয়, ১৭ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার ২শ ৪ টাকা ব্যয় এবং ৬৬ লাখ ১৩ হাজার ২শ ২৩ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেটে উন্নয়ন ও সামাজিক খাতকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অফিস ভবন ও বাসষ্ট্যান্ড এর জন্য জমি অধিগ্রহণ বাবদ ১ কোটি, পৌর মার্কেট নির্মাণ বাবদ ১ কোটি, ভাস্কর্য নির্মাণ বাবদ ২ লাখ, খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাবদ দেড় লাখ, দরিদ্র মেয়েদের বিবাহ বাবদ ১ লাখ, তামাক ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণে প্রচারাভিযান বাবদ ২০ হাজার, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাবদ ২০ হাজার, অন্ত্যজ জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন ব্যয় বাবদ ১০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, সদস্য সচিব মোস্তফা কামাল জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা রণজিত কুমার সরকার, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কাজী নেয়ামুল হুদা কামাল, শেখ মাহবুবর রহমান রঞ্জু, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, রবি শংকর মন্ডল, এসএম তৈয়েবুর রহমান, গাজী আব্দুস সালাম, অহেদ আলী গাজী, মোঃ আলাউদ্দীন গাজী, আসমা আহম্মেদ, কবিতা দাশ ও সরবানু বেগম, পৌর সচিব তুষার কান্তি দাশ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, উত্তম কুমার, জিয়াউর রহমান, সাঈদুর রহমান, ইমদাদুল হক, কবিতা রানী, বিদ্যুৎ কুমার সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


এ ক্যটাগরির আরো খবর..