পঞ্চগড়ে নিখোঁজ স্কুল ছাত্রের লাশ পুকুরে

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নে আবু হুজাইফা (৮) নামের ২য় শ্রেণীর এক স্কুল ছাত্রের লাশ নিখোঁজের ৮ দিন পর বাড়ির পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

২৪ ডিসেম্বর (সোমবার) সকালে এলাকাবাসী আবু হুজাইফার লাশ পুকুরে ভাসতে দেখে দন্ডপাল ইউনিয়নে চেয়ারম্যান জামেদুল ইসলামকে খবর দেয়। চেয়ারম্যান থানায় খরব দিলে দেবীগঞ্জ থানার পুলিশ এসে লাশটি পুকুর থেকে উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

ঘটনায় প্রকাশ, দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নে শান্তিনগর মুন্সিপাড়া গ্রামের আব্দুল কাদের মোল্লার ছেলে স্কুল ছাত্র আবু হুজাইফা গত ১৭ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিল। ঘটনার দিন বিকেলে বাড়ির পার্শ্বে খেলাধূলা করার পরে সে বাড়ি না ফিরলে অনেক খোজাখুজি করা হয়। পরের দিন ১৮ ডিসেম্বর আব্দুল কাদের মোল্লা দেবীগঞ্জ থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রী করেন।

দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহ্ আলম ও দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার একরাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আবু হুজাইফা বিনয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ছিল। ছেলের বাবা আব্দুল কাদের মোল্লা কেউ গলা টিপে তার ছেলেকে মেরে পুকুরে লাশ ফেলে রেখেছে বলে আসংকা করছে। আবু হুজাইফার লাশ পাওয়ার পর থেকে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় শোকের ছায় নেমে এসেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।