এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে বোদা উপজেলার মানিকপীর বাজারে ২০ দলীয় জোটের শরীক জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপা আয়োজিত এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জাগপা আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গনতান্ত্রিক পার্টি জাগপা’র সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান। জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর বঙ্গের বলিষ্ঠ কণ্ঠস্বর, গন মানুষের নেতা মরহুম শফিউল আলম প্রধানের সুযোগ্য কন্যা ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
উপজেলা জাগপার সভাপতি সিরাজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে জনসভায় জেলা ও উপজেলা জাগপার নেতৃবৃন্দ উপস্থিত ছিল।




