× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
noakhali rape

নোয়াখালীর সুবর্ণচরে কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আরাফাত হোসেন (১৭) উপজেলার চরজব্বার ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম চরজব্বার গ্রামের নিজাম উদ্দিনের ছেলে

সোমবার (১০ এপ্রিল) বিকেলে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে তাকে বিরক্ত করত একই এলাকার আরাফাত। বিষয়টি বখাটে আরাফাতের পরিবারকে জানিয়েও কোনো সুফল পায়নি নির্যাতিত ছাত্রীর পরিবার। গত রোববার সকাল ১০টার দিকে ভিকটিমকে স্কুলে যাওয়ার পথে কৌশলে নিজেদের বসত ঘরে নিয়ে যায় আরাফাত। একপর্যায়ে জোর পূর্বক তাকে ধর্ষণ করে আরাফাত।  ওই এসময় ভিকটিমের চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার ও আরাফাতকে আটক করে পুলিশে সোপর্দ করে।

চরজব্বার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আরাফাতকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..